বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির ভালুকা উপজেলা শাখার নতুন ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার সারাবেলা ফুড গার্ডেনের হল রুমে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়।
সভায় কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাখাল সরকারকে সভাপতি এবং হাজী এম.এ. আব্দুস ছাত্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ১৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন এম.এ. হান্নান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম আমিন এবং সহ-সম্পাদক হয়েছেন আব্দুল মান্নান। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আল আমিন, নবী হোসেন, খোকন সরকার, রনি মিয়া, জহিরুল ইসলাম, বুলবুল মিয়া, শেখ রেজাউল করিম, ছাদেকুর রহমান ও আনিছুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মাশারফ, সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন আহাম্মদ এবং কোষাধ্যক্ষ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
নতুন কমিটির নেতৃবৃন্দ আগামী তিন বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।