মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী।
ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়া এলাকার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ ওঠে। ওই নারীর স্বামী বিদেশে অবস্থান করায় সম্প্রতি বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ইনামুল মোল্লার কর্মস্থল বোয়ালমারী বাজারের একটি হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম বলেন, দুই দিন আগে ওই নারীর প্রবাসী স্বামী ফোন করে ইনামুলের বিরুদ্ধে অভিযোগ করেন। তবে এর আগে তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।
অভিযোগের বিষয়ে জানতে ইনামুল মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যদের সঙ্গেও এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, অভিযোগের ভিত্তিতে ইনামুল মোল্লাকে সাময়িকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কার করা হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠন বহন করবে না।
অনৈতিক সম্পর্কের অভিযোগে বোয়ালমারীতে জামায়াত নেতা সাময়িক অব্যাহতি
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0