ফরিদপুর

শিকলে বেঁধে ৯ দিন নির্যাতন, মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি; ফরিদপুরে ৩ গ্রেপ্তার

বিদেশে পাঠানোর প্রলোভনে কয়েক দফায় ৫ লাখ টাকা নেওয়ার পর এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং শিকলবন্দি করে নির্যাতনের অভিযোগে ফরিদপুরে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।..
Eidok-এ শেয়ার
শিকলে বেঁধে ৯ দিন নির্যাতন, মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি; ফরিদপুরে ৩ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

এ সময় শিকলবন্দি অবস্থায় মো. নিলয় শিকদার (৩৫) নামে ওই যুবককে জীবিত উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, ভুক্তভোগী নিলয় শিকদার যশোরের জিকরগাছা উপজেলার মহেষপাড়া এলাকার মৃত আবু খায়েরের ছেলে। বিদেশে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে পাসপোর্টসহ কয়েক দফায় ৫ লাখ টাকা নেওয়া হয়। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশে পাঠানো হয়নি। পরে গত ৬ আগস্ট তাকে অপহরণ করে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
নিলয়কে জীবিত ফিরে পাওয়ার আশায় তার পরিবার বিভিন্ন বিকাশ নম্বরে ৪ লাখ ৫১ হাজার টাকা পাঠায়। কিন্তু টাকা পাওয়ার পরও তাকে মুক্তি দেওয়া হয়নি। বরং আরও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় নিলয়ের শ্বশুর বাদী হয়ে ঝালকাঠির কাঠালিয়া থানায় অপহরণ মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটের দিকে র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল ফরিদপুর কোতোয়ালি থানার চরকমলাপুর এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায়। সেখান থেকে পায়ে শিকল ও তালা লাগানো অবস্থায় নিলয়কে উদ্ধার করা হয়।
অভিযানে ঘটনার মূলহোতা মো. ফেরদৌস উর রহমান (৪২) ও মহুয়া আহমেদ (৩২)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (১৬ আগস্ট) রাত ৩টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালি থানার মুন্সীডাঙ্গী এলাকার নিজ বাড়ি থেকে এস এম মনোয়ার (৩৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, নিলয়কে একটি কক্ষে আটকে রেখে পায়ে শিকল পরিয়ে গ্রিলের সঙ্গে তালাবদ্ধ করে রাখা হতো। তাকে মারধর করা এবং দিনে মাত্র একবেলা খাবার দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। নির্যাতনের সময় তার চিৎকার বাইরে যাতে না শোনা যায়, সেজন্য উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানো হতো বলেও জানিয়েছে র‌্যাব।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি লোহার শিকল, চাবিসহ দুটি তালা, দুটি স্টিলের পাইপ, একটি চাকু, ছয়টি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১০ জানিয়েছে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ে বৈধ ও নির্ভরযোগ্য মাধ্যমে যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ ধরনের প্রতারণা বা অপহরণের তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড জেলার খবর চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড 8 ভিউ বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন জেলার খবর বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন 24 ভিউ গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলার খবর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 59 ভিউ লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার খবর লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান 50 ভিউ বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার জেলার খবর বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার 93 ভিউ বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের জেলার খবর বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের 41 ভিউ শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা জেলার খবর শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 71 ভিউ