যশোর

যশোরের রূপদিয়ায় জমিজমা সংক্রান্ত জেরে বাড়ি ভাংচুরের ঘটনায় জামায়তের সম্পৃক্ততা নেই; সংবাদ সম্মেলনে জেলা আমির

সংবাদ সম্মেলনে জেলা আমীর...
জামায়াত'কে হেহ প্রতিপন্ন করতে যশোরের রূপদিয়ায় অন্যের জমিতে অবৈধভাবে দখল করে গড়ে তোলা ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু প্রকৃত সত্য ঘটনা আড়াল করে জামায়াতের বিরুদ..
Eidok-এ শেয়ার
যশোরের রূপদিয়ায় জমিজমা সংক্রান্ত জেরে বাড়ি ভাংচুরের ঘটনায় জামায়তের সম্পৃক্ততা নেই; সংবাদ সম্মেলনে জেলা আমির
ছবি: সংগৃহীত

জামায়াত'কে হেহ প্রতিপন্ন করতে যশোরের রূপদিয়ায় অন্যের জমিতে অবৈধভাবে দখল করে গড়ে তোলা ১৪ টি খুপরী ঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা শাখার নেতারা এ তথ্য জানিয়েছেন।সংবাদ সম্মেলনে জেলা আমির...
জামায়াত'কে হেহ প্রতিপন্ন করতে যশোরে ঘরবাড়ি ভাঙচুর! 

জামায়াতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, গত ১৩ এপ্রিল রবিবার যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারস্থ (ভাসানী) মধ্যপাড়ায় ১৪টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে স্থানীয় ও জাতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে জামায়াতে ইসলামীকে জড়িয়ে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদেরকে জামায়াত নেতা ও কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। মূল অভিযুক্ত খবির খান প্রকৃতপক্ষে জামায়াতের কোনো দায়িত্বশীল বা নেতা নন। ভাংচুরের যে ঘটনা ঘটেছে বা ঘটানো হয়েছে তা তাদের পারিবারিক ও জমিজমা সংক্রান্ত দ্বন্দের জেরে ঘটেছে। জামায়াতে ইসলামীর কোনো নেতা বা কর্মীর এ ঘটনার সাথে সম্পৃক্ততা নেই। রাজনৈতিক ভাবে জামায়াতকে হেহ প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে সুযোগ সন্ধানী একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনা বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, নরেন্দ্রপুর ইউনিয়ন আমির হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলরা গত ১৫ এপ্রিল মঙ্গলবার বেলা ১২ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন করেই কেবল দায়িত্ব শেষ করেননি। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সান্তনা দেন এবং তাৎক্ষণিক ভাবে ১৪টি পরিবারে ১৫ জনকে ৪ হাজার করে মোট ৬০  হাজার টাকা অনুদান প্রদান করেন। এমনকি আমরা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের কাছে সরজমিনে তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদঘাটন করার জন্য জোর দাবি জানিয়েছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূরী আলী মামুন, জেলার সাবেক ছাত্রনেতা আবুল কাশেম, আলমগীর হোসেন সহস্থানীয় পর্যায়ের নেতারা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 126 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ