লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ৭,০০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ।
লালমনিরহাট প্রতিনিধি:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৪ আগস্ট সন্ধা ৬:৪০ দিকে গংগারহাট বিওপির আওতাধীন বিদ্যাবাগিস (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) এলাকায় লালমনিরহাটে ১৫ বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
বিজিবি জানায়, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে মাদকের বড় চালান পাচার করবে। এমন তথ্যের বিজিবি কুড়িগ্রাম জেলার, ফুলবাড়ী থানার বিদ্যাবাগিস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির টহলদল ভারতীয় সীমান্তের দিক থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশ অভিমুখে আসতে দেখে তাকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারি তার সঙ্গে থাকা বস্তা ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঘাসের বস্তার ভেতরে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৭,০০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫বিজিবি)-এরঅধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ৭,০০০পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটের আনুমনিক ২১,০০,০০০/- (একুশলক্ষ) টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”