জয়পুরহাট

জয়পুরহাটবাসীর প্রাণের দাবি: ১,০০০ শয্যার হাসপাতালটি জয়পুরহাটেই নির্মাণ হোক

মোঃ আল আমিন জয়পুরহাট প্রতিনিধি: ১৬এপ্রিল২৫ইং
Eidok-এ শেয়ার
জয়পুরহাটবাসীর প্রাণের দাবি: ১,০০০ শয্যার হাসপাতালটি জয়পুরহাটেই নির্মাণ হোক
ছবি: সংগৃহীত

চীন সরকারের অর্থায়নে দেশের উত্তরাঞ্চলে নির্মাণ হতে যাচ্ছে এক হাজার শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল। এই হাসপাতাল কোথায় নির্মাণ হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে হাসপাতালের জন্য সম্ভাব্য স্থান হিসেবে নীলফামারীর নাম আলোচনায় এলেও, জয়পুরহাটবাসী তাদের প্রাণের দাবি হিসেবে হাসপাতালটি জয়পুরহাটে নির্মাণের আহ্বান জানিয়েছেন।বিভাগ গিয়েছে রংপুরে, শিক্ষা বোর্ড গিয়েছে দিনাজপুরে, বিমানবন্দর হয়েছে সৈয়দপুরে—বারবার বঞ্চনার শিকার জয়পুরহাট এবার আর চুপ থাকতে চায় না। এইবার অন্তত স্বপ্নের হাসপাতাল যেন জয়পুরহাটেই প্রতিষ্ঠিত হয়, এটাই এ জেলার মানুষের প্রাণের দাবি।

জয়পুরহাটবাসীর মতে, হাসপাতালের জন্য প্রয়োজনীয় জমি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং জনসংখ্যার চাপ বিবেচনায় জয়পুরহাট একটি উপযুক্ত স্থান। এটি বাস্তবায়িত হলে জয়পুরহাটসহ আশেপাশের জেলাগুলোর মানুষও উন্নত স্বাস্থ্যসেবা লাভ করবে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নুরজাহান বেগম ম্যাডামের প্রতি আমাদের বিনীত অনুরোধ—জয়পুরহাটের মানুষের বহু দিনের বঞ্চনা এবার শেষ করুন। আমাদের প্রাণের দাবি পূরণ করুন। এক হাজার শয্যার হাসপাতালটি জয়পুরহাটেই স্থাপন করুন। জয়পুরহাটবাসী সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।



হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 59 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 121 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 124 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 104 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 136 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ