মহেশপুরে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে মাকে কুপি'য়ে হ'ত্যা, ছেলে আটক

****
Eidok-এ শেয়ার
মহেশপুরে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে মাকে কুপি'য়ে হ'ত্যা, ছেলে আটক
ছবি: সংগৃহীত

মহেশপুরে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে মাকে কুপি'য়ে হ'ত্যা, ছেলে আটক।

সুমন কুমার বিশ্বাস 

ঝিনাইদহ জেলা প্রতিনিধি 

ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন ও মাদকের টাকা চাওয়া নিয়ে বিরোধের জেরে শখের বানু (৫৭) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে হ'ত্যা করেছে তার ছেলে ইখলাসুর রহমান। শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইখলাসুর রহমান মাদক সেবন করতেন। মাদকের টাকা নিয়ে প্রায়ই মা শখের বানুর সঙ্গে তার বাগবিতণ্ডা হতো। বৃহস্পতিবার রাতেও মায়ের কাছে টাকা চান ইখলাসুর। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
পরে ভোররাতে ইখলাসুর তার মায়ের কক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে শখের বানুকে কুপি'য়ে হ'ত্যা করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক সেবন ও মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সন্তান তার মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর ছেলে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত জেলার খবর বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 18 ভিউ চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলার খবর চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 12 ভিউ মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন জেলার খবর মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 52 ভিউ কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান জেলার খবর কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 74 ভিউ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে জেলার খবর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 47 ভিউ গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা জেলার খবর গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 56 ভিউ রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত জেলার খবর রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 89 ভিউ