যশোরে যুবলীগ ক্যাডার ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার | আই নিউজ বিডি

যশোরে যুবলীগ ক্যাডার ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
যশোরে যুবলীগ ক্যাডার ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ দেড় ডজনের বেশি মামলার আসামি এবং যশোরের যুবলীগ ক্যাডার সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার রতন নামে এক যুবককেও গ্রেপ্তার করা হয়।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা এই দুজনকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব।

তিনি জানান, ‘দাঁতাল বাবু’ চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রামনগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় সাইদুজ্জামান বাবু এজাহারভুক্ত আসামি।

দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তিনি ও তার সহযোগীরা সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও পুলিশের দাবি। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 15 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 73 ভিউ চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ অপরাধ চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 44 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 91 ভিউ মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার অপরাধ মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 87 ভিউ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান অপরাধ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 92 ভিউ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম অপরাধ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 50 ভিউ