জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে শিশুদের প্রতি যৌন শোষণ, নির্যাতন, বাল্যবিবাহ ও অন্যান্য সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সামাজিক নেতৃবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদ হলরুমে  Free a Girl Netherlands এবং ZEEMAN-এর আর্থিক সহযোগিতায় এবং Association for Community Development (ACD)-এর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আহমেদ, দোগাছী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিম হোসেন, এসিডির প্রজেক্ট কো-অর্ডিনেটর এস. এম. আহসান উল্লাহ সরকার ও প্রোগ্রাম অফিসার জুলেখা খাতুন।

সভায় স্থানীয় পর্যায়ে শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ, শিশুদের প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ শিশুদের চিহ্নিতকরণ এবং শিশু সুরক্ষায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা শুধু সরকারি প্রতিষ্ঠান বা কোনো একক সংস্থার দায়িত্ব নয়; বরং পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক নেতা এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে ধর্মীয় নেতা ও স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিরা শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের প্রতি সহিংসতা ও যৌন শোষণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বক্তারা আরও বলেন, কোনো শিশু নির্যাতন, শোষণ বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিকার হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত সংশ্লিষ্ট সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও শিশু সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে হবে। একই সঙ্গে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, ঝুঁকিপূর্ণ শিশুদের বিষয়ে দ্রুত তথ্য আদান-প্রদান, প্রয়োজনীয় ক্ষেত্রে রেফারেল সেবা নিশ্চিত করা এবং শিশুদের যৌন শোষণ ও সহিংসতা প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ উঠে আসে।

সভায় অংশগ্রহণকারীরা শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার এবং শিশুদের প্রতি সকল ধরনের শোষণ ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 5 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 21 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 ভিউ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 47 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ