শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস | আই নিউজ বিডি

শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস

উপজেলা মৎস্য অফিস সুত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১১ আগষ্ট) বিকালে উপজেলার মুন্সিগঞ্জ বাজারের একটি দোকান ও একটি গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করে এ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।  ..
Eidok-এ শেয়ার
শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস
ছবি: সংগৃহীত

শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে নিষিদ্ধ আশি কেজি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।  

উপজেলা মৎস্য অফিস সুত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১১ আগষ্ট) বিকালে উপজেলার মুন্সিগঞ্জ বাজারের একটি দোকান ও একটি গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করে এ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।  

মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ  তৌহিদ হাসান সহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  অভিযানে জব্দকৃত আশি কেজি কারেন্ট জাল গুলি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।  

উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন মৎস্য সম্পদ সুরক্ষা এবং প্রজনন মৌসুমে মাছের বংশ বিস্তার নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। কারেন্ট জালে মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির জলজ প্রাণি ও ছোট মাছের পোনা আটকা পড়ে। ফলে নদী, খাল ও জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।  

তিনি আরও বলেন মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার, বিক্রী ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি জেলেদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহব্বান জানান।  

ছবি- শ্যামনগরে মোবাইল কোর্টে জব্দকৃত কারেন্ট আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হচ্ছে।  

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ