‘জনগণের সেবায় পদ-পদবির প্রয়োজন নেই’—মাসুম রানা | আই নিউজ বিডি

‘জনগণের সেবায় পদ-পদবির প্রয়োজন নেই’—মাসুম রানা 

পিরোজপুর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকব,
Eidok-এ শেয়ার
‘জনগণের সেবায় পদ-পদবির প্রয়োজন নেই’—মাসুম রানা 
ছবি: সংগৃহীত

 

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
“চেয়ারম্যান নির্বাচিত হওয়া আমার লক্ষ্য হতে পারে, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল উদ্দেশ্য। নির্বাচনে জয়ী না হলেও পিরোজপুর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকব, ইনশাআল্লাহ”—এমন অঙ্গীকার করেছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা।

নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন। তাঁর বক্তব্যে উঠে আসে জনপ্রতিনিধিত্বের চেয়েও মানুষের প্রতি দায়বদ্ধতা ও জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয়।

মাসুম রানা বলেন, “চেয়ারম্যানের চেয়ার মানুষের সেবা করার একটি মাধ্যম মাত্র। মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। আর নির্বাচিত না হলেও মানুষের পাশে থাকার পথ থেকে এক মুহূর্তের জন্যও সরে যাব না।”

তিনি আরও বলেন, পিরোজপুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট, জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও তরুণদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মাসুম রানা বলেন, “আমি রাজনীতি বা জনপ্রতিনিধিত্বকে মানুষের কল্যাণের মাধ্যম হিসেবে দেখি। কোনো পদ-পদবি না থাকলেও মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। পিরোজপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনী মাঠে প্রার্থীদের প্রতিশ্রুতির পাশাপাশি মানুষের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পৃক্ততা ও দুর্দিনে পাশে থাকার বিষয়টিও ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এমন বাস্তবতায় মাসুম রানার ‘জয়ী না হলেও মানুষের পাশে থাকার’ অঙ্গীকার নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 48 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 61 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 97 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 100 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 106 ভিউ নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের রাজনীতি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 56 ভিউ