আন্তর্জাতিক আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতিসহ ৮ দফা দাবি আদিবাসী নেতা আমোষ মুর্মুর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আন্তর্জাতিক আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতিসহ ৮ দফা দাবি আদিবাসী নেতা আমোষ মুর্মুর..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
আন্তর্জাতিক আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতিসহ ৮ দফা দাবি আদিবাসী নেতা আমোষ মুর্মুর..
আন্তর্জাতিক আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতিসহ ৮ দফা দাবি আদিবাসী নেতা আমোষ মুর্মুর..
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি জয়পুরহাট  প্রতিনিধি:

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জয়পুরহাটে অনুষ্ঠিত আলোচনা সভায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ৮ দফা দাবি তুলে ধরেছেন পাঁচবিবি উপজেলা আদিবাসী নেতা মি. আমোষ মুর্মু।

গতকাল রোববার (০৯ আগস্ট) জয়পুরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব দাবি উত্থাপন করেন। 

মি. আমোষ মুর্মু পাঁচবিবি উপজেলা আদিবাসী সাঁওতাল পারগানা পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক।
আলোচনা সভায় তিনি বলেন, আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের বেদখল হওয়া ভূমি উদ্ধারে স্বতন্ত্র ভূমি কমিশন গঠন করতে হবে।
তিনি আরও দাবি জানিয়ে বলেন, ভূমিহীন আদিবাসীদের সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা চালু করতে হবে এবং সরকারি সম্পত্তিতে বসবাসরত আদিবাসীদের খাস জমি থেকে উচ্ছেদ বন্ধ করতে হবে।
আদিবাসী নেতা আমোষ মুর্মু তার বক্তব্যে ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা কার্যকর করার দাবি জানান। এই ধারায় আদিবাসীদের জমি হস্তান্তরে বিধি-নিষেধ রয়েছে।

এছাড়া তিনি আদিবাসীদের ভাষা ও কৃষ্টি-সংস্কৃতি সরকারি উদ্যোগে সংরক্ষণ, চাকরিতে কোটা ভিত্তিক মেধা তালিকায় নিয়োগ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং আদিবাসী ছেলে-মেয়েদের লেখাপড়ায় বিশেষ সহযোগিতা প্রদানের দাবিও তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা আদিবাসী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
উল্লেখ্য, জাতিসংঘ ঘোষিত ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের প্রায় ৯০টি দেশের ৫০ কোটি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় প্রতিবছর দিবসটি পালিত হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator