সোনারগাঁয়ে  নির্বাচনী মাঠে মাসুম রানা, উদ্বোধন হলো নির্বাচনী কার্যালয়”

****
Eidok-এ শেয়ার
সোনারগাঁয়ে  নির্বাচনী মাঠে মাসুম রানা, উদ্বোধন হলো নির্বাচনী কার্যালয়”
ছবি: সংগৃহীত

 

 

 সোনারগাঁও প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে ইউনিয়নের প্রতাবের চর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা হাজী ইকবাল হোসেন, সাহাবুদ্দীন প্রধান, আবুল হোসেন, নজরুল ইসলাম, ইয়াকুব, দুলাল, সুমন আহমেদ, মিন্টু, শহিদুল ইসলাম, মাহসিন ও মুঞ্জুরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পিরোজপুর ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান মাসুম রানা। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বক্তারা আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাসুম রানার পক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। একই সঙ্গে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন তারা।

নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা আগামী দিনের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ধৃষ্টতা ও আইনি অবমাননা হিসেবে দেখছে বিএনপি রাজনীতি শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ধৃষ্টতা ও আইনি অবমাননা হিসেবে দেখছে বিএনপি 46 ভিউ শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের ওপর চাপ প্রয়োগের কৌশল সরকারের, প্রত্যর্পণের অপেক্ষায় ঢাকা রাজনীতি শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের ওপর চাপ প্রয়োগের কৌশল সরকারের, প্রত্যর্পণের অপেক্ষায় ঢাকা 61 ভিউ শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ রাজনীতি শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ 43 ভিউ বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ গঠন রাজনীতি বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ গঠন 101 ভিউ ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন রাজনীতি ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন 55 ভিউ শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল রাজনীতি শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল 105 ভিউ কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী রাজনীতি কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী 66 ভিউ