আলীকদমে জুলাই চেতনা সমুন্নত রাখার শপথ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আলীকদমে জুলাই চেতনা সমুন্নত রাখার শপথ

Md Amir Hosen Sadeky avatar   
Md Amir Hosen Sadeky
আলীকদমে জুলাই চেতনা সমুন্নত রাখার শপথ
আলীকদমে জুলাই চেতনা সমুন্নত রাখার শপথ
ছবি: সংগৃহীত
আলীকদমে জুলাই চেতনা সমুন্নত রাখার শপথ

আলীকদমে জুলাই চেতনা সমুন্নত রাখার শপথ

মোঃ আমির হোসাইন ছাদেকী  
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: "জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬" উপলক্ষে বান্দরবানের আলীকদমে গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার শপথ নিয়ে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন ইউএনও মনজুর আলম।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক চেতনাকে ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, ওসি মো. আলমগীর হোসেন শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিথুন ঘোষ, আরএমও ডা. মো. শফিউল আলম, তৈন রেঞ্জ কর্মকর্তা মো. আরিফুর রহমান।

এছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন, প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. আরাফাতুল ইসলাম, ছাত্রদল নেতা কালাম ফেরদৌস ইসফাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে মাওলানা আইয়ুব খান বিশেষ মোনাজাত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator