বিশেষ প্রতিনিধি:
আগামী ৭-৮ মাস পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী পরিবহন শ্রমিক সংগঠন ‘সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন’ (রেজি নং- চট্ট-২১৫৯)-এর অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ উপজেলা উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে স্থানীয় শ্রমিক মহলে ব্যাপক আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে।
আসন্ন এই ত্রি-বার্ষিক নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলা উপ-কমিটির সহ-সভাপতি পদে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন পরিচিত শ্রমিক নেতা মো: মরলম আলী।
নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই গোলাপগঞ্জ উপজেলার সাধারণ পরিবহন শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। স্থানীয় শ্রমিকদের মতে, মরলম আলী সুদীর্ঘদিন ধরে শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করে যাচ্ছেন।
নিজের প্রার্থিতা নিয়ে মো: মরলম আলী বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। আমি শ্রমিকদের নেতা নয়, সেবক হয়ে কাজ করতে চাই। শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত এবং সাধারণ শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার আদায়ে আজীবন ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।”
আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলা উপ-কমিটির সকল সর্বস্তরের পরিবহন শ্রমিকদের কাছে দোয়া, সমর্থন এবং মূল্যবান ভোট চেয়েছেন সহ-সভাপতি পদপ্রার্থী মো: মরলম আলী। একই সাথে শ্রমিকদের পাশে থেকে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।