রাণীশংকৈলে পৌর জিয়া পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাণীশংকৈলে পৌর জিয়া পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

হাসিনুজ্জামান মিন্টু avatar   
হাসিনুজ্জামান মিন্টু
রাণীশংকৈলে পৌর জিয়া পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে পৌর জিয়া পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাণীশংকৈলে পৌর জিয়া পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পৌর জিয়া পরিষদের উদ্যোগে শনিব..

 

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পৌর জিয়া পরিষদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় কলেজ গেট এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

 

সভায় বক্তারা বলেন, নির্বাচনের সময় সাধারণ মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।

 

অনুষ্ঠানে পৌর জিয়া পরিষদের সভাপতি শরিফ উদ্দীন আহাম্মদের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সহ-সভাপতি মো. আনিসুর রহমান, মো. লুৎফর রহমান ও মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. মসলিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নবাব আলী ও মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হাকিমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মোক্তার হোসেন, কোষাধ্যক্ষ মো. সবুর আলী (সবুজ), প্রচার সম্পাদক মো. শাহজাহান কবীর, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. লায়লা ইয়াসমিন, আইন সম্পাদক মো. সফিউল্লাহ এবং কার্যকরী সদস্য মো. তোয়াহা, মো. আব্দুল গফ্ফার, মো. সোলেমান আলী, মো. এনামুল হক, মো. মনজুর এলাহী ও মো. ফজলুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator