রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ | আই নিউজ বিডি

রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে রাজনৈতিক হামলার একটি ঘটনাকে পারিবারিক বিরোধ হিসেবে প্রচারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে মিরসরাই প্রেসক্লাবে আয়োজিত এক সংব..
Eidok-এ শেয়ার
রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে রাজনৈতিক হামলার একটি ঘটনাকে পারিবারিক বিরোধ হিসেবে প্রচারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে মিরসরাই প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী মো. সাকিব। তিনি উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের বাসিন্দা।

লিখিত বক্তব্যে মো. সাকিব দাবি করেন, তার চাচাতো ভাই রেজাউল করিম খোকন পৈতৃক সম্পত্তি দখলের জন্য দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আসছেন। হামলা ও মামলার ভয় দেখিয়ে তাদের হয়রানি ও ব্ল্যাকমেইল করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্ত রেজাউল করিম খোকন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর মধ্যরাতে দলীয় বিরোধের জেরে তিনি হামলার শিকার হন।

মো. সাকিবের দাবি, ওই হামলার ঘটনার সঙ্গে তাদের পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু ব্যক্তিগত স্বার্থে ও পৈতৃক জমি দখলের হীন উদ্দেশ্যে ঘটনাটি তাদের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

পৈতৃক সম্পত্তি প্রসঙ্গে তিনি জানান, ২০১৬ সাল থেকে জমি নিয়ে এলাকায় একাধিক গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি সালিশে তার মা হাসিনা বেগমের নামে দুই শতক জমির বৈধ মালিকানা স্বীকৃত হয়। কিন্তু এরপরও তাদের সেই জমি বুঝিয়ে দেওয়া হয়নি। উল্টো পাঁচ লাখ টাকার বিনিময়ে ভিটা বিক্রির প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ করেন মো. সাকিব। তিনি জানান, এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের পরিবারকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে মো. সাকিবের বোন মুন্নি আক্তার, শামিমা আক্তার ও নার্গিস আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া তার ভগ্নিপতি কামাল উদ্দিন এবং ইকবাল হোসেনসহ পরিবারের অন্য সদস্য ও স্বজনরা সেখানে অংশ নেন।

অভিযোগের বিষয়ে রেজাউল করিম খোকনের বক্তব্য জানা যায়নি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত জেলার খবর খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 9 ভিউ ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী জেলার খবর ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 16 ভিউ ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ জেলার খবর ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 ভিউ সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার জেলার খবর সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 30 ভিউ চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 33 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 ভিউ