দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত অফিস সহকারী মোঃ… | আই নিউজ বিডি

দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত অফিস সহকারী মোঃ সোহরাব হোসেনকে বিদায় সংবর্ধনা

 বরগুনা জেলার আমতলী উপজেলার দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ সোহরাব হোসেন-এর অবসর গ্রহণ উপলক্ষে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই..
Eidok-এ শেয়ার
দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত অফিস সহকারী মোঃ সোহরাব হোসেনকে বিদায় সংবর্ধনা
ছবি: সংগৃহীত


 বরগুনা জেলার আমতলী উপজেলার দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ সোহরাব হোসেন-এর অবসর গ্রহণ উপলক্ষে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এ.বি.এম. এ. ছোবাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, আমতলীর একাডেমিক সুপারভাইজার মোঃ সেলিম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মকবুল আহমেদ খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে মোঃ সোহরাব হোসেন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আমছার খান, গনি গাজী, বজলু খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজন।
অনুষ্ঠানের শেষে অবসরপ্রাপ্ত মোঃ সোহরাব হোসেনকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। পরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর কর্মজীবনের অবদানের প্রশংসা করেন এবং আগামী দিনের জন্য শুভকামনা জানান।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ ধর্ম ও শিক্ষা সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 41 ভিউ ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ধর্ম ও শিক্ষা ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 116 ভিউ জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু ধর্ম ও শিক্ষা জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 255 ভিউ কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্ম ও শিক্ষা কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 94 ভিউ কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্ম ও শিক্ষা কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 68 ভিউ হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা ধর্ম ও শিক্ষা হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 99 ভিউ ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ধর্ম ও শিক্ষা ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 81 ভিউ