তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে তারাকান্দা বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক, ময়মনসিংহের কর্মপরিকল্পনার অংশ হিসেবে "যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা" স্লোগানকে সামন
ে রেখে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অভিযান চলাকালে বাজারের বিভিন্ন সড়ক, নালা-নর্দমা ও জনসমাগমস্থল পরিষ্কার করা হয়। একই সঙ্গে শব্দদূষণ প্রতিরোধে এবং অতিরিক্ত শব্দে হর্ন বাজানোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্য
বসায়ী, দোকানদার ও সাধারণ জনগণকে নিজ নিজ দোকান, কর্মস্থল ও বাসস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জন
গণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সুস্থ, সুন্দর, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ সময় উপস্থিত ব্যক্তিরা এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানান এবং বাজারের পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0