ভোলাহাট চরধরমপুর মাদ্রাসা মোড়ে বাকিতে সিগারেট না পেয়ে দোকানদার… | আই নিউজ বিডি

ভোলা

ভোলাহাট  চরধরমপুর মাদ্রাসা মোড়ে  বাকিতে সিগারেট না পেয়ে দোকানদার ছুরিকাঘাতে, আহত

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
ভোলাহাট  চরধরমপুর মাদ্রাসা মোড়ে  বাকিতে সিগারেট না পেয়ে দোকানদার ছুরিকাঘাতে, আহত
ছবি: সংগৃহীত

ভোলাহাট  চরধরমপুর মাদ্রাসা মোড়ে  বাকিতে সিগারেট না পেয়ে দোকানদার ছুরিকাঘাতে, আহত 
মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানদারকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে   মঙ্গলবার( ১৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ধরমপুর মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ধরমপুর গ্রামের হাফিজুলের ছেলে মারুফ (১৪)  চা-সিগারেটের দোকানে যায় একই গ্রামের রুনুর ছেলে মেহেদী। মেহেদী দোকানদার মারুফের কাছে সিগারেট বাকিতে চায়। দোকানদার বাকিতে দিতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেহেদী দোকানে রাখা ধারালো অস্ত্র দিয়ে মারুফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে মারুফের বাম হাতের কনুই ও কোমরের পাশ দিয়ে পেটে আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আ. ওয়াজিদ ফরহাদ জানান, আহতের পেটে ছুরি বিদ্ধ থাকায় অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকিতে ছুরিটি বের করা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ভোলাহাট থানার ওসি মো. আব্দুল বারিক বলেন,ন ঘটনার পর অভিযুক্ত মেহেদীকে ধরতে পুলিশের অভিযান চলছে। আহতের পরিবারকে আইনগত সহায়তা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 72 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 105 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 72 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 100 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 115 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 ভিউ মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর অন্যান্য মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 ভিউ