কুমিল্লা দাউদকান্দিতে চুরি হওয়া মোটরসাইকেল কসবা থেকে উদ্ধার… | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লা দাউদকান্দিতে চুরি হওয়া মোটরসাইকেল কসবা থেকে উদ্ধার, গ্রেপ্তার-১

কুমিল্লা দাউদকান্দিতে চুরি হওয়া মোটরসাইকেল কসবা থেকে উদ্ধার, গ্রেপ্তার-১
Eidok-এ শেয়ার
কুমিল্লা দাউদকান্দিতে চুরি হওয়া মোটরসাইকেল কসবা থেকে উদ্ধার, গ্রেপ্তার-১
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে চুরি হওয়া একটি মোটরসাইকেল কসবা উপজেলার শিমরাইল এলাকা থেকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত এক পেশাদার মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ।

পুলিশ জানায়, গত ৯ জুন সন্ধ্যায় দাউদকান্দি থানার স্বল্প পেন্নাই এলাকার একটি গ্যারেজ থেকে তিন ব্যক্তি একটি সুজুকি এসএফ মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের হলে গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে তদন্ত শুরু হয়।

তদন্তের এক পর্যায়ে কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি এলাকা থেকে মো. সাইফুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক তথ্য দেন।

গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও কসবা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে কসবা উপজেলার শিমরাইল কমিউনিটি ক্লিনিক এলাকার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, “গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন পেশাদার মোটরসাইকেল চোর। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

চুর চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? פשע সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 38 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ פשע মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 43 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম פשע গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 90 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার פשע নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের פשע দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা פשע দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত פשע সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views