ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ফুলবাড়ী উপজেলার ২ নং শিমুলবাড়ী ইউনিয়নের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও স্থানীয় কমিটি গঠনের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক জনাব মোঃ নাজমুল ফেরদৌস লাভলু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ আব্দুল লতিফ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব জনাব মোঃ রাজু সরকার।
সভায় বক্তারা শিমুলবাড়ী ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। দলের তৃণমূল পর্যায়ের ভিত্তি মজবুত করতে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি শক্তিশালী আহবায়ক কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে স্থানীয় জনগণের পাশে থেকে জনসেবামূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সভায় জাতীয় নাগরিক পার্টির ফুলবাড়ী উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।