জয়পুরহাট ভাদসায় "গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জয়পুরহাট ভাদসায় "গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।..

Jafar Iqbal avatar   
Jafar Iqbal
জয়পুরহাট ভাদসায় "গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।..
জয়পুরহাট ভাদসায় "গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।..
ছবি: সংগৃহীত
খামারি পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং আয় বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে ভাদসা ইউনিয়নের মোট ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।..

আজ ১১ ই  জুন ২০২৬, বৃহস্পতিবার ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে জয়পুরহাট জেলার সদর উপজেলার ভাদসা ইউনিয়নের খামারিদের নিয়ে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
খামারি পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং আয় বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে  ভাদসা ইউনিয়নের মোট ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হাকিম,উপ-পরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র,জয়পুরহাট । বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম (চেয়ারম্যান), ভাদসা ইউপি। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক এ আই এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার মোঃ জাফর ইকবাল ও এ আই এস পি মোঃ ইউনুছ আলী।
প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধে টিকা প্রদান এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যার সমাধান ও উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল নিয়েও পরামর্শ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়।
অংশগ্রহণকারী খামারিরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের খামার ব্যবস্থাপনায় নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়ক হবে এবং ভবিষ্যতে অধিক দুধ ও মাংস উৎপাদন ও লাভ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator