শ্যামনগরে বজ্রপাতে এক যুবক সহ তিনটি গরুর মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে বজ্রপাতে এক যুবক সহ তিনটি গরুর মৃত্যু

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে বজ্রপাতে এক যুবক সহ তিনটি গরুর মৃত্যু
শ্যামনগরে বজ্রপাতে এক যুবক সহ তিনটি গরুর মৃত্যু
ছবি: সংগৃহীত
****

শ্যামনগরে বজ্রপাতে এক যুবক সহ তিনটি গরুর মৃত্যু


শ্যামনগর( সাতক্ষীরা)  প্রতিনিধি :  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় এক যুবক সহ তিনটি গরুর মৃত্যু হয়েছে। 
 
শনিবার (৬ জুন)  বিকালে ঘটনাটি ঘটে উপজেলার রমজাননগর,ভুরুলিয়া ও নুরনগর ইউনিয়নে।
 
এলাকাবাসী সুত্রে প্রকাশ, উপজেলার রমজাননগর ইউপির ভেটখালী গ্রামে আব্দুল হাকিম(৩৫) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হাকিম একই গ্রামের লুৎফর গাজীর ছেলে। বিকালে চিংড়ী ঘেরে কাজ করছিলেন আব্দুল হাকিম সহ আরও ৮ জন ব্যাক্তি। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু  হলে চিংড়ী ঘেরের বাসায় আশ্রয় নিতে যাওয়ার পথে বজ্রপাতে নিহত হন।
 
রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আব্দুল হাকিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 
অপরদিকে একই সময়ে উপজেলার ভূরুলিয়া ইউপির তেঘরিয়া গ্রামে বজ্রপাতে মাঠে ঘাস খাওয়া অবস্থায় একটি গরু মারা যায়। এছাড়া নুরনগর ইউপির হরিণাগাড়ি গ্রামে বজ্রপাতে মাঠে ঘাস খাওয়ার সময় আরও দুটি গরু মারা যায়।
 
 
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator