ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন বরগুনার কৃতি সন্তান ইলিয়াস কবির | আই নিউজ বিডি

বরগুনা

ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন বরগুনার কৃতি সন্তান ইলিয়াস কবির

বরগুনা জেলার কৃতি সন্তান ঢাকা ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
Eidok-এ শেয়ার
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন বরগুনার কৃতি সন্তান ইলিয়াস কবির
ছবি: সংগৃহীত

আতিকুর রহমান আতিক শিকদার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ কর্মকর্তা মো. ইলিয়াস কবির

বৃহস্পতিবার (৪ জুন) ডিএমপি সদর দপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়। এতে সই করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

আদেশ অনুযায়ী, ইলিয়াস কবিরকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), গোয়েন্দা-উত্তরা বিভাগে (ডিবি) পদায়ন করা হলো। বর্তমানে তিনি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইনভেস্টিগেশন বিভাগে দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ইলিয়াস কবির চাকরিচ্যুত হন এবং দীর্ঘ সময় পুলিশের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। ৫ আগস্ট সরকার পতন হলে তাকে ডিএমপিতে পদায়ন করা হয়। প্রথম গোয়েন্দা রমনা বিভাগের ডিসি করা হয়। এসময় তিনি আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান সহ অসংখ্য সংসদ সদস্যকে গ্রেপ্তার করেন। তবে কৌশলে তাঁকে সেখান থেকেও (ডিবি) সরিয়ে দেওয়া হয়।

সূত্র বলছে, ইলিয়াস কবির উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে কাজ করে আসছেন। সিটিটিসিতে দায়িত্ব পালনকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ তদন্ত ও গোয়েন্দা কার্যক্রমে তিনি সম্পৃক্ত।

এদিকে ডিবি উত্তরা বিভাগ রাজধানীর উত্তরা, বিমানবন্দর, তুরাগ, দক্ষিণখান ও উত্তরখানসহ সংশ্লিষ্ট এলাকার অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। নতুন দায়িত্বে ইলিয়াস কবিরের নেতৃত্বে ইউনিটটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

বরগুনা এইচডি নিউজ

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 5 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 27 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 41 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ