কেন্দুয়ায় শিশুদের খেলার বিরোধে সংঘর্ষ,নিহত ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কেন্দুয়ায় শিশুদের খেলার বিরোধে সংঘর্ষ,নিহত ১

Muhammad Ashraful Haque Bhuiyan avatar   
Muhammad Ashraful Haque Bhuiyan
কেন্দুয়ায় শিশুদের খেলার বিরোধে সংঘর্ষ,নিহত ১
কেন্দুয়ায় শিশুদের খেলার বিরোধে সংঘর্ষ,নিহত ১
ছবি: সংগৃহীত
নেত্রকোণার কেন্দুয়ায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে আহত জামাল মিয়া (৫০) এক কৃষক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।..
 
কেন্দুয়ায় শিশুদের খেলার বিরোধে সংঘর্ষ,নিহত ১
 
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 
 
নেত্রকোণার কেন্দুয়ায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে আহত জামাল মিয়া (৫০) এক কৃষক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
 ঘটনাটি শুক্রবার(৫ জুন) দুপুরের দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা পূর্ব পাড়া গ্রামে  ঘটে। 
ঘটনাটি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ। 
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়   শুক্রবার (০৫ জুন) দুপুরের দিকে উপজেলার গন্ডা পূর্ব পাড়া গ্রামে   সুজন মিয়া ও জামাল মিয়ার দুই দুই শিশুর মধ্যে  খেলনা গাড়ি  নিয়ে খেলাধুলার এক পর্যায়ে  কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে সুজন মিয়া ও জামাল মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে লাঠির আঘাতে  জামাল মিয়া মাথায় গুরুতর আঘাত পান। পরে পরিবার ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আনুমানিক ২:৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সংবাদ পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গন্ডা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম কল্যাণ খেলনা গাড়ি নিয়ে শিশুদের মধ্যে কথা-কাটাকাটির সংঘর্ষের জেরে জামাল মিয়া নামের এক কৃষক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ বলেছেন, লাঠির আঘাতে  গুরুতর আহত  জামালকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঈশ্বরগঞ্জ থানা পুলিশ  ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেছেন।এই ঘটনায় সুজন মিয়ার স্রী অজু আক্তারকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে এবং সুজন  মিয়া পালিয়ে যায়। অজু আক্তার এখন থানা হেফাজতে আছে।এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা 
০১৭১১২৮৪৫৯০
০৫/০৬/২০২৬


 
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator