কেন্দুয়ায় টাকার লেনাদেনাকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, মা-ছেলে আটক
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দলপা গ্রামে টাকার লেনদেনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মিলন মিয়া(৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
ঘটনাটি আজ বুধবার (৩ জুন) দুপুরে দলপা (কান্দাপাড়া) গ্রামে ঘটে।
নিহত মিলন মিয়া ঐ গ্রামের আমজুদ আলীর ছেলে।
আটক মা-ছেলে হলেন কান্দাপাড়া গ্রামের হাবিয়া বেগম(৫৫) এবং ইমন মিয়া(২২)।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে পাওনা টাকা লেনাদেনাকে কেন্দ্র করে মিলন মিয়ার সাথে ইমন মিয়ার মায়ের কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে ইমন মিয়া এই ঘটনা দেখে মিলন মিয়াকে দা দিয়ে গলার বাম পাশে আঘাত করলে মিলন মিয়া গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার পর উত্তেজিত মহল্লাবাসী অভিযুক্ত খুনি এবং তার মাকে ঘটনাস্থল থেকেই আটক করে গাছের সাথে বেঁধে রাখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা ও ছেলেকে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মা- ছেলে দুইজনকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা
০৩/০৬/২০২৬
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট