কেন্দুয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসন ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে আলোচনা ও পরিষদ প্রাঙ্গন র্যালী করা হয়। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করেন,পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাখাওয়াৎ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা,সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া, পৌর বিনএনপি সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, মিডিয়া ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা,সাংবাদিক রাখাল বিশ্বাস,সাবেক ভাইস চেয়ারম্যান মাও: হারুন অর রশিদ ফারুকী, জামাত ইসলামীর সভাপতি আবু সাদেক,শিক্ষক,মুখলেছুর রহমান বাঙালী, ভানু ভদ্র,শাহাবুল কাদির,সাংবাদিক সালাউদ্দিন সালাম কৃষকদল সভাপতি মাহবুব আণম মোহসীন প্রমুখ।
কেন্দুয়া প্রতিনিধি
০২/০৬/২০২৬