ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় ঝিকরগাছার মা-ছেলেসহ নিহত ৫.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় ঝিকরগাছার মা-ছেলেসহ নিহত ৫..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় ঝিকরগাছার মা-ছেলেসহ নিহত ৫..
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় ঝিকরগাছার মা-ছেলেসহ নিহত ৫..
ছবি: সংগৃহীত
****

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের সজোরে ধাক্কায় চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (০২ জুন) ভোর চারটার দিকে মালিগ্রাম নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শিশু গুরুতর আহত হয়েছে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে যশোরগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ঢুকে যায়। গাড়িটি কেটে চালকের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।


ফরিদপুরের ভাঙ্গার এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনই যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের একই পরিবারের সদস্য। তারা হলেন, শহিদুল ইসলামের স্ত্রী নূরজাহান (৫০), তার দুই ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮) এবং একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮)।

এছাড়া নিহত হয়েছেন প্রাইভেটকার চালকও। একই পরিবারের চারজনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম নিহতদের ঠিকানায় গিয়ে খোঁজখবর নিচ্ছে।


ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে আশরাফুল হোসেন (৭) ও তাসফিয়া (৩) নামের দুই শিশু।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঘটনাস্থলেই চালকসহ চারজন মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান।

পরবর্তীতে আহত দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator