কেন্দুয়া প্রেস ক্লাবের উদ্যোগে "লোকজ সাহিত্য আসর" গঠিত
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় কেন্দুয়া প্রেস ক্লাবের উদ্যোগে লোকজ সাহিত্য আসর নামে এক সাংস্কৃতিক সংগঠনের আত্নপ্রকাশ হয়েছে।
সোমবার (১জুন) বিকাল ৪ ঘটিকায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান এবং কেন্দুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় কবি, সাহিত্যিক , সাংবাদিক, নাট্য অভিনেতা,শিল্পী, বয়াতী সহ জ্ঞানী গুনিজনের সর্ব সম্মতিক্রমে "কেন্দুয়া লোকজ সাহিত্য আসর " নাম করণ করা হয়।উক্ত সভায় কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান কে আহবায়ক করা হয়।
এ সময় কেন্দুয়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য বৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা
০১৭১১২৮৪৫৯০
০১/০৬/২০২৬