টাঙ্গাইলে গ্রামভিত্তিক বই পড়া কর্মসূচি: শিক্ষার্থীদের বইমুখী করার… | আই নিউজ বিডি

টাঙ্গাইল

টাঙ্গাইলে গ্রামভিত্তিক বই পড়া কর্মসূচি: শিক্ষার্থীদের বইমুখী করার উদ্যোগ

টাঙ্গাইল সদর উপজেলায় শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পাড়ায় পাড়ায় বই পৌঁছে দিচ্ছে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’।..
Eidok-এ শেয়ার
টাঙ্গাইলে গ্রামভিত্তিক বই পড়া কর্মসূচি: শিক্ষার্থীদের বইমুখী করার উদ্যোগ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলার শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের বইমুখী করতে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’ এই মহতী উদ্যোগ বাস্তবায়ন করছে। চরাঞ্চলের বাতিঘর হিসেবে পরিচিত এই পাঠাগারটি মগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। গত রবিবার (৩১ মে) থেকে চৌরাকররা, বামন পাড়া ও চৌধুরী মালঞ্চ গ্রাম দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ঈদ-পরবর্তী সময়ে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামানসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে ২০১০ সালে টাঙ্গাইলের চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই পাঠাগারটি সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশনে অণুপাঠাগার স্থাপনসহ নানাবিধ শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য 1

Mahmuda Begum
Mahmuda Begum 5 মাস আগে
Ok
0 0 উত্তর
আরো দেখুন

সম্পরকিত প্রবন্ধ

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 73 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 105 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 72 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 101 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 115 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 ভিউ মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর অন্যান্য মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 ভিউ