রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন… | আই নিউজ বিডি

রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী

বাগেরহাটের রামপালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেড় শতাধিক পরিবারের জন্য গভীর নলকূপ স্থাপন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।..
Eidok-এ শেয়ার
রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের রামপালে বসবাসরত দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম তার নিজ অর্থায়নে রামপালের সদর ইউনিয়নের শ্রীফলতলা আশ্রয়ণ প্রকল্পে একটি গভীর নলকূপ স্থাপন করেন। শনিবার (৩০ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী হওয়ার আগে থেকেই ড. শেখ ফরিদুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি তিনি দরিদ্র মানুষের জন্য ঘর নির্মাণ, সেলাই মেশিন প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার সহায়তা এবং রোগীদের চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান করে আসছেন। এর আগে শুক্রবার মোংলায় এক অসহায় নারীকে ঘর উপহার দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এই অঞ্চলে লবণাক্ততার কারণে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য প্রতিটি ঘরে ট্যাংক স্থাপন এবং সরকারি পুকুরগুলো দখলমুক্ত ও সংস্কারের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, যেকোনো মূল্যে এই এলাকার মানুষের জন্য শতভাগ সুপেয় পানির নিশ্চয়তা প্রদান করা হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 14 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 25 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 ভিউ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 48 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ