নেত্রকোনার পূর্বধলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নেত্রকোনার পূর্বধলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
নেত্রকোনার পূর্বধলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত..
নেত্রকোনার পূর্বধলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত..
ছবি: সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উপজেলা বিএনপি।..

শনিবার (৩০ মে) বেলা ১১টায় নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের হ্যালিপ্যাড মাঠসংলগ্ন দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার ওপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। বক্তারা তাঁকে বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠনের অন্যতম স্থপতি হিসেবে আখ্যায়িত করে নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরার আহ্বান জানান।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম, অধ্যাপক ড. শামীমা সুলতানা, আব্দুর রহিম তালুকদারসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল। অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator