শরণখোলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন… | আই নিউজ বিডি

শরণখোলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন বিএনপি নেতা

বাগেরহাটের শরণখোলায় মেইন লাইন থেকে ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন বিএনপি নেতা সুমন সরদার (৪০) নামে এক যুবক।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন বিএনপি নেতা
ছবি: সংগৃহীত

 

শুক্রবার (২৯ মে) দুপুর দুইটার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া বাজার সংলগ্ন আবুল খায়ের তালুকদার এর বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত সুমন সরদার উপজেলার ধানসাগর ইউনিয়নের সিংবাড়ি গ্রামের মৃত মাস্টার আবুল কালাম সরদারের ছেলে ও ধানসাগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। 

স্থানীরা জানান,সুমন সরদার স্থায়ীভাবে শশুর আবুল খায়ের তালুকদারের বাড়ি বসবাস করতেন। এদিন শুক্রবার জুমার নামাজ শেষে (শশুর) বাড়ি ফিরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিবে বলে পাশ্ববর্তী একটি বিদ্যুতের লাইনের সাথে সংযোগ দেন। তখন অসতর্কতাবশত ওই তারেই বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। নিহত সুমন সরদার রাজনীতির পাশাপাশি এলাকায় ল্যাব এইড ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ কম্পানির রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত ছিলেন। তার পরিবারে স্ত্রী ও তিন সন্তান রয়েছে। 

এদিকে সুমনের আকস্মিক মৃত্যুতে দল ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 12 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 25 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 ভিউ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 48 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ