সিলেটে অশ্রুর দিন: আপন মায়ের হাতে শিশু হত্যা, ছিনতাইকারীর চুরির আঘাতে র‍্যাব সদস্য নিহত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিলেটে অশ্রুর দিন: আপন মায়ের হাতে শিশু হত্যা, ছিনতাইকারীর চুরির আঘাতে র‍্যাব সদস্য নিহত..

Sabir Khan avatar   
Sabir Khan
সিলেটে অশ্রুর দিন: আপন মায়ের হাতে শিশু হত্যা, ছিনতাইকারীর চুরির আঘাতে  র‍্যাব সদস্য নিহত..
সিলেটে অশ্রুর দিন: আপন মায়ের হাতে শিশু হত্যা, ছিনতাইকারীর চুরির আঘাতে  র‍্যাব সদস্য নিহত..
ছবি: সংগৃহীত
****

ছাবির খাঁন, সিলেট:

সিলেটে পৃথক দুইটি হৃদয়বিদারক ঘটনায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একদিকে আপন মায়ের হাতে মাত্র ২ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ, অন্যদিকে নগরীর ঐতিহাসিক ক্বীন ব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক র‍্যাব সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও মানসিক অস্থিরতার জেরে সিলেটের একটি এলাকায় মা তার নিজ সন্তানকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মাত্র দুই বছরের নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় চরম ক্ষোভ ও শোক বিরাজ করছে। ঘটনার পর অভিযুক্ত মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, নগরীর ক্বীন ব্রিজের নিচে ছিনতাই প্রতিরোধ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন এক র‍্যাব সদস্য। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের এমন মৃত্যুতে সিলেটজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা বলছেন, নগরীতে অপরাধ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ছিনতাই ও সহিংসতার ঘটনা নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
দুইটি ঘটনাই সামাজিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের সংকটকে সামনে এনে দিয়েছে। সিলেটবাসী দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator