বাউফল বাসীর বহুল প্রতিক্ষীত বগা সেতু বাস্তবায়নে স্থানীয় এমপির… | আই নিউজ বিডি

বাউফল বাসীর বহুল প্রতিক্ষীত বগা সেতু বাস্তবায়নে স্থানীয় এমপির আমন্ত্রণে মন্ত্রীর পরিদর্শন

পটুয়াখালী জেলার বাউফল বাসীর বহুল প্রতিক্ষীত বগা সেতু বাস্তবায়নে স্থানীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের আমন্ত্রণে বগা ফেরিস্থলে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা যাছাই করতে মঙ্গলবার (১৯ মে) দুপুরে বাউফল আসেন সড়..
Eidok-এ শেয়ার
বাউফল বাসীর বহুল প্রতিক্ষীত বগা সেতু বাস্তবায়নে স্থানীয় এমপির আমন্ত্রণে মন্ত্রীর পরিদর্শন
ছবি: সংগৃহীত

পরিদর্শন শেষে আয়োজিত জনসভায় যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বগা সেতু নির্মাণের জন্য তাঁর সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। সাংসদ মাসুদের আমন্ত্রণে তিনি বাউফল এসে বগা সেতু নির্মাণের পূর্ণ প্রয়োজনীয়তা অনুভব করতে পেরেছেন। এসময় তিনি বলেন, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিকেই বগা সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে। মন্ত্রীর এমন ঘোষণায় স্থানীয় জনসাধারণের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।    

 

জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বগা সেতু নির্মাণ শুধু বাউফল বাসীর একক নয় পুরো দক্ষিণাঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রাণের দাবি। কিন্তু জনগণের মতামতকে অগ্রাহ্য করার ফলে স্বাধীনতার ৫৫ বছরেও বাউফল বাসী বগা সেতু পায়নি। তিনি জানান, পতিত আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সুযোগ পেলে তিনি বগা সেতু নির্মাণ করবেন। জনগণ তাকে সংসদ সদস্য নির্বাচিত করে জনগণের খেদমতে নিয়োজিত করেছে। তাই তিনি জনগণের খেদমতে বগা সেতু নির্মাণ কাজকে অগ্রাধিকার দিয়ে সড়ক পরিবহন ও সেতু  মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে আলোচনা করেছেন। বগা সেতু নির্মাণের সময়সীমা নির্ধারণ করে চূড়ান্ত ঘোষণা দেওয়ায় তিনি সড়ক পরিবহন ও সেতু  মন্ত্রী শেখ রবিউল আলমকে বাউফলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

 

জনসভায় উপস্থিত পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আলতাব হোসেন চৌধুরী বলেন, "জনগণের প্রাণের দাবি বগা সেতু। আমাদেরকে দলমতের ঊর্ধ্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশ সবার, তাই সকলকে একসাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।"

 

জনসভায় বাউফলবাসীর পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু  মন্ত্রী শেখ রবিউল আলমকে এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আলতাব হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এসময় দলীয় নেতাকর্মী ও হাজার-হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।    

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 48 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 61 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 97 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 100 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 106 ভিউ নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের রাজনীতি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 56 ভিউ