যশোর

যশোরের শার্শা থেকে মুক্তিপণের টাকা সহ অপহরণের মুলহোতা আটক

রাসেল মাহমুদ।। যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে চট্টগ্রামের শিশু অপহরণের মূলহোতা মুক্তিপণের টাকা সহ আটক!..
Eidok-এ শেয়ার
যশোরের শার্শা থেকে মুক্তিপণের টাকা সহ অপহরণের মুলহোতা আটক
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে চট্টগ্রামের বোয়ালখালী থানার শিশু অপহরণ মামলার মূলহোতা আটক হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের প্রায় চার লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ চট্টগ্রামের বোয়ালখালী থানার চরনদ্বীপ ইউনিয়ন এলাকা থেকে আফরানুর (৮) নামে এক শিশু অপহরণ হয়। এ ঘটনায় পরদিন বোয়ালখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করে তার পরিবার। মামলার তদন্তকালে বোয়ালখালী থানা পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত ব্যক্তি শার্শার গোড়পাড়া এলাকায় অবস্থান করছে। বিষয়টি শার্শা থানা পুলিশ'কে জানালে তারা দ্রুত পদক্ষেপ নেয়।

শার্শা থানা পুলিশের একাধিক টিম বেনাপোল ও শার্শার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বেনাপোল থানাধীন পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে নগদের এজেন্ট জহিরুলকে আটক করে। তার একাউন্টে ৩ লক্ষ ৯৮ হাজার টাকা জমা হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, এই অর্থ দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী ইকবাল হোসেনের। পরবর্তীতে ইকবালকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চট্টগ্রামের পূর্ব পরিচিত মহিউদ্দিন ব্যবসায়িক লেনদেনের পাওনা হিসেবে এই টাকা পাঠিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে ২৭ মার্চ সন্ধ্যায় বেনাপোলের পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে মূল অভিযুক্ত মহিউদ্দিনকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় মুক্তিপণের ৩ লক্ষ ৯৮ হাজার টাকা এবং একটি স্মার্টফোন।

পুলিশের এই অভিযানে শিশু অপহরণকারী চক্রের মূলহোতাকে আটক করা সম্ভব হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের প্রায় চার লক্ষ টাকা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 126 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ