ঠাকুরগাঁওয়ে গ্রীষ্মকালীন উচ্চমূল্যের নিরাপদ ফুলকপি প্রদর্শনীর মাঠ… | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে গ্রীষ্মকালীন উচ্চমূল্যের নিরাপদ ফুলকপি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে গ্রীষ্মকালীন উচ্চমূল্যের নিরাপদ ফুলকপি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও , সংবাদদাতা।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গ্রীষ্মকালীন উচ্চমূল্যের নিরাপদ ফুলকপি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে “টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

সোমবার (১৪ মে) বিকেলে উপজেলার রাউতনগর গ্রামে মালিক-৫০ জাতের গ্রীষ্মকালীন ফুলকপির প্রদর্শনী প্লটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাউতনগর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও খামারবাড়ির জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা আরিফ আফজাল এবং উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায়, চিত্র মোহন রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রীষ্মকালীন নিরাপদ সবজি চাষ কৃষকদের অধিক লাভবান করার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষিকে আরও টেকসই ও লাভজনক করা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।

 

 

 

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা বাংলাদেশ গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা 34 ভিউ অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ বাংলাদেশ অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ 53 ভিউ ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা বাংলাদেশ ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 194 ভিউ বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা বাংলাদেশ বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 72 ভিউ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ বাংলাদেশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 ভিউ ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বাংলাদেশ ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 131 ভিউ শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল 104 ভিউ