কটিয়াদিতে সীসা তৈরির কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

জি এন্টারপ্রাইজ” নামের একটি সীসা তৈরির কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও আল্টিমেটাম..
Eidok-এ শেয়ার
কটিয়াদিতে সীসা তৈরির কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে অবস্থিত “কে জি এন্টারপ্রাইজ” নামের একটি সীসা তৈরির কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার বাদ জুম্মা মধ্যপাড়া বাজারে কারখানার আশপাশের গ্রামবাসী ও অন্তত সাতটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, সীসা তৈরির কারখানা থেকে নির্গত বিষাক্ত পদার্থ ও তেজস্ক্রিয় ঝুঁকি পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তারা বলেন, জনবহুল এলাকায় কৃষিজমির মাঝখানে এবং কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে কীভাবে এ ধরনের কারখানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এসময় বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি উপেক্ষা করে কারা এবং কোন প্রভাবশালী মহলের মদদে কারখানাটি চালু রাখা হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তারা অবিলম্বে কারখানাটি বন্ধের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন এক্সক্লুসিভ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন 206 ভিউ আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট এক্সক্লুসিভ আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট 120 ভিউ ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা 73 ভিউ আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ এক্সক্লুসিভ আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ 108 ভিউ শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ এক্সক্লুসিভ শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ 140 ভিউ ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি এক্সক্লুসিভ ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি 108 ভিউ ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি এক্সক্লুসিভ ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 117 ভিউ