অর্থের অভাবে অনিশ্চিত ছিল ভর্তি, মানবিকতায় আলো ছড়ালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

অর্থের অভাবে অনিশ্চিত ছিল ভর্তি, মানবিকতায় আলো ছড়ালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব।..

ছাইম ইবনে আব্বাস, সিলেট।  avatar   
ছাইম ইবনে আব্বাস, সিলেট।
অর্থের অভাবে অনিশ্চিত ছিল ভর্তি, মানবিকতায় আলো ছড়ালেন এমসি কলেজ  ছাত্রদল নেতা রাজিব।..
অর্থের অভাবে অনিশ্চিত ছিল ভর্তি, মানবিকতায় আলো ছড়ালেন এমসি কলেজ  ছাত্রদল নেতা রাজিব।..
ছবি: সংগৃহীত
অর্থের অভাবে যখন অনার্সে ভর্তির স্বপ্ন প্রায় ভেঙে যেতে বসেছিল, ঠিক তখনই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদ।..

তার সহযোগিতায় নতুন করে আশার আলো দেখেছেন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে যাওয়া এক শিক্ষার্থী।জানা যায়, এমসি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষে ভর্তির সুযোগ পান ওই শিক্ষার্থী। তবে পারিবারিক আর্থিক সংকটের কারণে ভর্তি ফি জোগাড় করতে না পেরে অনিশ্চয়তায় পড়ে যায় তার উচ্চশিক্ষার পথ। আগামী ১৭ মে ভর্তির শেষ সময় থাকলেও প্রয়োজনীয় অর্থের অভাবে দুশ্চিন্তায় ছিলেন তিনি।
এ অবস্থায় কলেজের এক শিক্ষার্থীর মাধ্যমে বিষয়টি জানতে পারেন জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক রাজিব হোসাইন সাহিদ। পরে বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তার ভর্তি ব্যয় বহনের উদ্যোগ নেন তিনি। একই সঙ্গে আরও দুই শিক্ষার্থীকেও ভর্তি সহায়তা দিয়েছেন বলে জানা গেছে।সহায়তা পাওয়া শিক্ষার্থী আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“অর্থের অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার পথে ছিল। রাজিব ভাইয়ের সহায়তায় আমি নতুন করে স্বপ্ন দেখার সাহস পেয়েছি। ভবিষ্যতে আমিও মানুষের পাশে দাঁড়াতে চাই।”
এ বিষয়ে রাজিব হোসাইন সাহিদ বলেন,“মানবিকতার চেয়ে বড় কোনো রাজনীতি নেই। একজন মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে পড়বে এটা মেনে নেওয়া যায় না। শিক্ষার্থীদের পাশে থাকা এবং ছাত্রবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের প্রতি এমন মানবিক উদ্যোগ কলেজজুড়ে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, সহমর্মিতা ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত শিক্ষাঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator