চরফ্যাশন-মনপুরার হাটবাজার উন্মুক্ত করায় এমপি নয়নকে শুভেচ্ছা, মনপুরা যুবদলের আনন্দ মিছিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চরফ্যাশন-মনপুরার হাটবাজার উন্মুক্ত করায় এমপি নয়নকে শুভেচ্ছা, মনপুরা যুবদলের আনন্দ মিছিল..

Md Abdur Rahman Soyeb avatar   
Md Abdur Rahman Soyeb
চরফ্যাশন-মনপুরার হাটবাজার উন্মুক্ত করায় এমপি নয়নকে শুভেচ্ছা, মনপুরা যুবদলের আনন্দ মিছিল..
চরফ্যাশন-মনপুরার হাটবাজার উন্মুক্ত করায় এমপি নয়নকে শুভেচ্ছা, মনপুরা যুবদলের আনন্দ মিছিল..
ছবি: সংগৃহীত
আব্দুর রহমান সোয়েব
মনপুরা, প্রতিনিধি

ভোলার মনপুরা উপজেলায় চরফ্যাশন ও মনপুরার প্রতিটি হাটবাজার উন্মুক্ত করায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে মনপুরা উপজেলা যুবদল।

মঙ্গলবার বিকেলে মনপুরা উপজেলা সদর এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠেন এবং এমপি নয়নের বিভিন্ন উন্নয়ন আশ্বাসকে স্বাগত জানান।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মনপুরা ও চরফ্যাশনের বিভিন্ন হাটবাজারে নানা সীমাবদ্ধতা ও অনিয়ম ছিল। বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন জনগণের স্বার্থ বিবেচনায় হাটবাজার উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করায় সাধারণ ব্যবসায়ী, শ্রমিক ও ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এসময় বক্তারা আরও বলেন, সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন মনপুরার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছেন। এর মধ্যে আগামী তিন মাসের মধ্যে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মনপুরায় বিদ্যুৎ সংযোগের বাজেট বাস্তবায়নের আশ্বাস, ৫নং কলাতলী ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস এবং মনপুরায় দুই লেন বিশিষ্ট পিচ রাস্তা নির্মাণের পরিকল্পনা উল্লেখযোগ্য।

মনপুরা উপজেলা যুবদলের সভাপতি শামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন,
“মনপুরার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল। সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন মনপুরার মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা চিন্তা করে গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনার আশ্বাস দিয়েছেন। বিশেষ করে বিদ্যুৎ, রাস্তা ও বেড়িবাঁধের বিষয়গুলো বাস্তবায়িত হলে মনপুরার মানুষের জীবনমান বদলে যাবে।”

মনপুরা উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ মোঃ আব্দুর রহিম বলেন,
“চরফ্যাশন ও মনপুরার হাটবাজার উন্মুক্ত করায় সাধারণ ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষের উপকার হয়েছে। আমরা আশা করি এমপি মহোদয়ের ঘোষিত উন্নয়ন পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়িত হবে।”

আনন্দ মিছিলে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা মনপুরার সার্বিক উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতাও কামনা করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator