খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে দিনাজপুরের Bochaganj Upazila-এ তিনটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—
১. Nafanagar Union-এর মুড়িওয়াল হলুদিয়া পাড়া পাকা রাস্তা হতে সামাদপাড়া অভিমুখে ৮৭০ মিটার এইচবিবি (HBB) রাস্তা নির্মাণ।
২. আইগনগাঁও পাকা রাস্তা হতে Murshidhat Union-এর আখাপুর পাকা রাস্তা পর্যন্ত ৬৩০ মিটার এইচবিবি রাস্তা নির্মাণ।
৩. দৌলতপুরে মাবুদ খলিফার বাড়ি জামে মসজিদ হতে আনন্দ চন্দ্রের বাড়ি পর্যন্ত ৩৫০ মিটার রাস্তা নির্মাণ।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকাবাসী এসব রাস্তা উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। নির্মাণকাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসা সেবায় মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে জনগণের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করা হবে।