বকশীগঞ্জে লন্ডন প্রবাসীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু টিকাদান… | আই নিউজ বিডি

বকশীগঞ্জে লন্ডন প্রবাসীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আইরমারী পুরাতন পাড়ার কৃতি সন্তান, লন্ডন প্রবাসী দুই ভাই শফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের উদ্যোগে খেওয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ..
Eidok-এ শেয়ার
বকশীগঞ্জে লন্ডন প্রবাসীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

শনিবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই সেবামূলক কার্যক্রমে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাবিয়া আফরিন এবং বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী সিদ্দিক, প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমান ও আলহাজ্ব আব্দুর রাজ্জাক। পুরো আয়োজনটি সার্বিক সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার সাজিদ হাসান।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। পাশাপাশি চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা ছিল। চোখের সমস্যায় ভোগা রোগীদের মাঝে বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়।এ কার্যক্রমের একটি বিশেষ দিক ছিল গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা। ক্যাম্প চলাকালে এলাকার বিপুল সংখ্যক গরু ও ছাগলকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়, যা প্রান্তিক কৃষকদের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। চিকিৎসা সেবার পাশাপাশি পশু টিকাদানের ব্যবস্থায় সাধারণ উপকৃত হয়েছেন। এই মহতি সেবা পেয়ে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ এবং গবাদি পশুর চিকিৎসা পাওয়ায় খুশি প্রত্যন্ত চরাঞ্চলের মানুষ

সুদূর প্রবাসে থেকেও এলাকার মানুষের কল্যাণে এগিয়ে আসায় শফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী আশা প্রকাশ করেন, সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে এবং এ ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এলাকাবাসী শফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ