পানির সংকট নিরসনে নতুন পাম্প উদ্বোধন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পানির সংকট নিরসনে নতুন পাম্প উদ্বোধন

আই নিউজ বিডি avatar   
আই নিউজ বিডি
পানির সংকট নিরসনে নতুন পাম্প উদ্বোধন
পানির সংকট নিরসনে নতুন পাম্প উদ্বোধন
ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের পানির সংকটে ভুগছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের সি ব্লকের সাধারণ মানুষ। প্রতিদিন পানির অভাবে চরম দুর্ভোগ পোহাতে হতো অসংখ্য পরিবারকে। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে পান..

পানির সংকট নিরসনে নতুন পাম্প উদ্বোধন

এলাকাবাসীর আস্থার প্রতীক কাজী আলী ইমাম আসাদ

দীর্ঘদিনের পানির সংকটে ভুগছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের সি ব্লকের সাধারণ মানুষ। প্রতিদিন পানির অভাবে চরম দুর্ভোগ পোহাতে হতো অসংখ্য পরিবারকে। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে পানির সংকট নিরসনে একের পর এক উদ্যোগ গ্রহণ করেন ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী কাজী আলী ইমাম আসাদ।

তারই ধারাবাহিকতায় মিরপুর ১০ নম্বর সেকশনের সি ব্লকের ৪ ও ৫ নম্বর লেনের মধ্যবর্তী স্থানে নতুন একটি পানির পাম্পের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং মিষ্টি বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পানির পাম্পের কার্যক্রম শুরু করা হয়। নতুন এই উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

এসময় বক্তব্যে কাউন্সিলর পদপ্রার্থী কাজী আলী ইমাম আসাদ বলেন,

“আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ৩ নং ওয়ার্ডের প্রতিটি মানুষ যেন নিরাপদ ও পর্যাপ্ত পানি পায়, সেটাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন,

“সি ব্লকসহ পুরো ৩ নং ওয়ার্ডে আর পানির সংকট থাকবে না। প্রতিটি বাড়িতে পর্যাপ্ত পানি পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

স্থানীয়দের দাবি, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন কাজী আলী ইমাম আসাদ। উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি এখন ৩ নং ওয়ার্ডের পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator