অনুপ্রেরণা সামাজিক যুব সংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

অনুপ্রেরণা সামাজিক যুব সংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ..

SAKIL ISLAM avatar   
SAKIL ISLAM
অনুপ্রেরণা সামাজিক যুব সংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ..
অনুপ্রেরণা সামাজিক যুব সংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ..
ছবি: সংগৃহীত
নীলফামারী জেলাজুড়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুবদের দক্ষতা উন্নয়ন, পরিবেশ সচেতনতা এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে “অনুপ্রেরণা” নামের একটি সামাজিক যুব সংগঠন। ২০২০ সাল থেকে সংগঠনটি বিভিন্..

অনুপ্রেরণা সামাজিক যুব সংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলাজুড়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুবদের দক্ষতা উন্নয়ন, পরিবেশ সচেতনতা এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে “অনুপ্রেরণা” নামের একটি সামাজিক যুব সংগঠন। ২০২০ সাল থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তরুণদের নিয়ে কাজ করছে। সংগঠনটির কার্যালয় নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ হাইস্কুল রোড এলাকায় অবস্থিত।

সম্প্রতি গত ৪ মে “অনুপ্রেরণা” সংগঠনকে নিয়ে কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, “নীলফামারী ডেইলি নিউজ” সহ কয়েকটি অনলাইন পত্রিকা এবং “নীলফামারী অনলাইন শপ” নামের একটি ফেসবুক গ্রুপে অজ্ঞাত ব্যক্তির আইডি থেকে সংগঠনটির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, সংগঠনটির কোনো নিজস্ব অফিস, অবকাঠামো কিংবা কার্যক্রম নেই। তবে সংগঠনের নেতৃবৃন্দ এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

এ বিষয়ে “নীলফামারী ডেইলি নিউজ”-এর এডমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সংবাদটি তিনি নিজে তৈরি করেননি। তার ভাষ্য অনুযায়ী, “আব্দুল মমিন দীপ্তিমান গ্রুপের চেয়ারম্যান ও সাংবাদিক হিসেবে তথ্য দিয়েছেন, আমি শুধুমাত্র নিউজটি প্রকাশ করেছি। এ বিষয়ে বিস্তারিত তিনি বলতে পারবেন।”

স্থানীয় বিভিন্ন সূত্রে অভিযোগ রয়েছে, কথিত আব্দুল মমিন দীপ্তিমান বিভিন্ন যুব সংগঠন ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সরকারি দপ্তর থেকে অনুদান সংগ্রহের চেষ্টা করেন। এছাড়াও যুব সংগঠনের নিবন্ধন বা ফাইল পাশ করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী অভিযোগ করে বলেন, “আমাদের ক্ষুদ্র কুটির শিল্পের সদস্য বানানোর কথা বলে প্রায় ৫০ জনের কাছ থেকে ১৫০০ টাকা করে নেওয়া হয়েছে।”

এ বিষয়ে অনুপ্রেরণা সংগঠনের সভাপতি সাকিল ইসলাম বলেন,

“আব্দুল মমিন আমার কাছে যুব সংগঠনের রেজিস্ট্রেশন করিয়ে দেওয়ার কথা বলে ৩ হাজার টাকা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষুব্ধ হয়ে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার শুরু করেন। উদ্দেশ্য হচ্ছে, যাতে আমরা যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা অফিস থেকে নিবন্ধন না পাই। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন,

“ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে তারা সামাজিক উন্নয়ন, তরুণদের নেতৃত্ব বিকাশ, পরিবেশ সচেতনতা ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বিরুদ্ধে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator