বকশীগঞ্জে নকল সিগারেট জব্দ, জরিমানা ২০ হাজার টাকা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বকশীগঞ্জে নকল সিগারেট জব্দ, জরিমানা ২০ হাজার টাকা

Ratan Entiser avatar   
Ratan Entiser
বকশীগঞ্জে নকল সিগারেট জব্দ, জরিমানা ২০ হাজার টাকা
বকশীগঞ্জে নকল সিগারেট জব্দ, জরিমানা ২০ হাজার টাকা
ছবি: সংগৃহীত
জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।..

বুধবার (৬ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মোদক পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব নকল সিগারেট উদ্ধার করা হয়। 

জানা গেছে, মোদক পাড়া এলাকার সুনীল মোদের ছেলে উত্তম মোদক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট করে ব্যবসা করে আসছে। এতে করে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।  গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম দুপুরে মোদক পাড়ায় অভিযান পরিচালনা করেন।

এসময় ১ লাখ ২১ হাজার ২০০ শলাকা  নকল সিগারেট জব্দ করা হয়। পরে উত্তম মোদককে ২০ হাজার  টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে সিগারেট গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator