শনিবার (২ মে) দিবাগত রাতে পৌর শহরের তেরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কেলিস ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।
্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে তেরী বাজার এলাকায় কথা-কাটাকাটির একপর্যায়ে নূর মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম কেলিসকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাতে দুর্গাপুর থেকে নূর মোহাম্মদের মা নূরনাহার ও তাঁর বোনজামাই মাজেদুলকে গ্রেপ্তার করে। পরদিন ভোরে নেত্রকোনার মালনী এলাকা থেকে মূল অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনাস্থলে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। নূর মোহাম্মদ তেরী বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে।