বাগেরহাট প্রতিনিধি
সৈয়দপুর যুব সংঘের উদ্যোগে আমরা আমরা আয়োজনে দুই দিনব্যাপী ১৬ দলীয় শর্টফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকাল সাড়ে ৫টার সময় সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় ঝনঝনিয়া একাদশ বনাম সৈকত রাইটার্স একাদশ ৪-১ গোলে জয় লাভ করে সৈকত রাইটার্স। প্রবাসী রাব্বি হোসেনের সৈকত রাইটার্স চ্যাম্পিয়ন হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা আমরা আয়োজক কমিটির অন্যতম সদস্য তহিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর ও কচুয়া ২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ। টুর্নামেন্ট আয়োজক কমিটির মো: আলী হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন জামায়াতের আমির সাবেক ছাত্রনেতা মো: আরিফ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাসুম বিল্লাহ, ২নং ওয়ার্ড সভাপতি মো : বোরহান হাজরা, জামায়াত নেতা রাজুল, তাজমিল বিশ্বাস প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন মাদক মুক্ত সমাজ গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নাই। মাদক ও মোবাইল আসক্ত যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে সমাজের উন্নয়ন করা সম্ভব খেলাধুলার মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতেই আয়োজক কমিটি ক্রিকেটপ্রেমী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে তিনি ধন্যবাদ জানান। ১৬ দলীয় শর্ট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন। উক্ত খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মো: কামাল হোসেন। সেরা খেলোয়াড় হিসেবে সৈকত রাইটার্স একাদশের দিপু পুরস্কার পান ।