‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে | আই নিউজ বিডি

‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে

‎বিশেষ প্রতিনিধিঃ
‎
‎সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত বাগেরহাটের শরণখোলার ছয় জেলে মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন।..
Eidok-এ শেয়ার
‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে
ছবি: সংগৃহীত

শনিবার (২ মে) ভোররাতে তারা নিজ নিজ বাড়িতে পৌঁছান। গত ২০ এপ্রিল পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ও চাতরা খাল এলাকা থেকে বনদস্যু ‘শরীফ’ ও ‘নানাভাই’ বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করেছিল।

‎ফিরে আসা জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকার কালাম ফরাজী, আনোয়ার বয়াতী ও কবিরুল এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হরিণটানা গ্রামের মহসিন ও আবদুস সালাম। অপর এক জেলের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎জেলে কালাম ফরাজীর স্ত্রী নাজমা বেগম জানান, ১৩ দিন বনদস্যুদের হাতে বন্দি থাকার পর মুক্তিপণ দিয়ে তার স্বামীসহ অন্য জেলেরা শনিবার ভোরে বাড়িতে ফিরেছেন।

‎নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে শরণখোলা বাজারের দুই মৎস্য ব্যবসায়ী জানান, ২০ এপ্রিল জেলেদের অপহরণের পর বনদস্যুরা মুক্তিপণ দাবি করে আসছিল। কয়েক দফা আলোচনার পর দস্যুদের দাবি অনুযায়ী দেড় লাখ টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়। এরপর আজ ভোররাতে দস্যুরা তাদের ছেড়ে দেয়।

‎ফিরে আসা জেলেরা জানিয়েছেন, সুন্দরবনের গহিন অরণ্যে তাদের আটকে রাখা হয়েছিল। তাদের কাছে থাকা তথ্যমতে, এখনো কয়েকজন মৌয়াল (মধু সংগ্রহকারী) ওই বনদস্যু বাহিনীর হাতে জিম্মি রয়েছেন।

‎এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, ‘সুন্দরবনে মুক্তিপণ দিয়ে জেলেদের ফিরে আসার খবর কেউ আমাদের জানায়নি। এমনকি অপহরণের বিষয়েও থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

‎

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 14 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 25 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 ভিউ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 48 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ