চিরিরবন্দরে অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিরিরবন্দরে অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ।..
চিরিরবন্দরে অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ।..
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দরে অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।..

শনিবার(২৫ এপ্রিল)দুপুর আড়াইটায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে এডিপির অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহীসহ সকল সরকারি দপ্তর প্রধান, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator